হংকং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক যুক্তরাজ্যের 'বায়োব্যাঙ্ক' প্রকল্পের আওতায় প্রায় ৬৫ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করেছেন। গবেষণায় দেখা যায়, শিশু জীবনের প্রথম দুই বছরে চিনি গ্রহণ সীমিত রাখলে পরবর্তী জীবনে তাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা বাড়ে।

গবেষণার ফলাফলে উঠে আসে, যারা দুই বছর পর্যন্ত চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রেখেছিল, তাদের স্মৃতিভ্রান্তি বা ডিমেনশিয়ার ঝুঁকি ২৩ শতাংশ কমেছে। এ ছাড়া, এই রোগের লক্ষণ দেখা দিতে সাধারণভাবে গড়ে আড়াই বছর বেশি সময় লেগেছে।

গবেষকদের মতে, ছোটবেলায় চিনি গ্রহণের সীমাবদ্ধতা উঠে যাওয়ার পর সমাজে দ্রুতই চিনি গ্রহণের প্রবণতা বেড়ে যায় এবং এর স্বাস্থ্যগত প্রভাব তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন।

গবেষক জিয়াঝেন ঝেং জানান, তাদের গবেষণা প্রমাণ করেছে, শৈশবে চিনি গ্রহণ সীমিত রাখলে পরবর্তীতে মস্তিষ্কের স্বাস্থ্যে দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব পড়তে পারে। এই গবেষণা 'নিউরোলজি' জার্নালে প্রকাশিত হয়েছে।