বিশ্বে বর্তমানে মোট কত মানুষ বসবাস করছেন এবং অতীতে কতজন মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছেন—এ নিয়ে সমাজে নানা গল্প প্রচলিত রয়েছে। অনেকেই ধারণা করেন, বর্তমানে জীবিত মানুষের সংখ্যা ইতিহাসের সব মৃত মানুষের চেয়েও বেশি। তবে সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা বলছে, এ ধারণা পুরোটাই ভুল।

বিশ্বের জনসংখ্যা নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সঠিক হিসাবের জন্য ১৮০০ সালের আগ পর্যন্ত ফিরে যেতে হয়, যেদিন থেকে জনসংখ্যার পরিসংখ্যান সংরক্ষণ শুরু হয়েছে। ইতিহাসের বিভিন্ন সময়ে মানুষের গড় আয়ুষ্কাল ছিল অল্প এবং চিকিৎসাবিজ্ঞানের উন্নতি না থাকায় জন্ম হার তুলনামূলক অনেক বেশি ছিল। উদাহরণস্বরূপ, বিশ্লেষকরা জানিয়েছেন, ডেমির যুগের ফ্রান্সে একজন মানুষের গড় আয়ু ছিল মাত্র ১০ থেকে ১২ বছর।

জনসংখ্যা বিশ্লেষক তোশিকো কানেডা ও কার্ল হাউবের গবেষণা অনুযায়ী, এ পর্যন্ত পৃথিবীতে প্রায় ১১৭ বিলিয়ন মানুষ জন্মগ্রহণ করেছেন। বর্তমানে পৃথিবীতে বসবাস করছে প্রায় ৮ বিলিয়ন মানুষ। অর্থাৎ, ইতিহাসের তুলনায় এখনকার জীবিত মানুষের সংখ্যা খুবই নগণ্য। পরিসংখ্যান বলছে, মৃত মানুষের সংখ্যা বর্তমানে জীবিতদের তুলনায় অন্তত ১৪ গুণ বেশি।

এদিকে, মানবজাতি বর্তমানে ইতিহাসের সবচেয়ে জনবহুল সময় পার করছে। তারপরও, মৃত মানুষের সংখ্যা জীবিতদের তুলনায় অনেক বেশি থেকে গেছে।